পণের দাবিতে স্ত্রীকে পিটিয়ে বাঁশ বাগানে ঝুলিয়ে দেওয়া হল দেহ! রেহাই মিলল না দুধের শিশুরও
দি নিউজ লায়ন; বাঁশ বাগানের মধ্যে থেকে জোড়া মা ও ছেলের রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো সোমবার মুর্শিদাবাদের দেবাইপুর এলাকায়।এক বছরের এক শিশু সন্তান সহ ঐ মায়ের মৃতদেহ স্থানীয়দের নজরে আসতে তড়িঘড়ি তারা খবর দেয় পুলিশ এ। মৃত মায়ের নাম তাহেরা বিবি (২১) ও ছেলে তৌফিক ইসলাম । এই ব্যাপারে মুর্শিদাবাদের এক উচ্চ পুলিশ আধিকারিক বলেন , “ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ অন্যদিকে মৃতের স্বামীর খোঁজ শুরু করা হয়েছে।”
এদিকে পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে , বছর পাঁচেক আগে ইসলামপুর থানার চরপাড়া এলাকার বাসিন্দা সাদিকুল শেখের সঙ্গে দেখা শুনা করে বিয়ে হয় তাহেরা বিবির । বিয়ের সময় বরপণ হিসেবে কিছু নগদ টাকা তিন ভরি সোনার গইনা ও আসবাবপত্র পাত্র পক্ষ কে দেওয়া হয় । কিন্তু বিয়ের পর থেকেই সাদিকুল শারীরিক ও মানসিক ভাবে অত্যচার শুরু করে তাহেরার উপর । ইতিমধ্যে দুই সন্তানের জননী হন তাহেরা । তাতেই তাহেরার উপর অত্যাচার বেড়ে যায় তার স্বামীর ।
ওই অত্যাচার সহ্য করতে না পেরে মাস চয়েক আগে কোলের সন্তান কে নিয়ে বাপের বাড়ি চলে আসে তাহেরা । কিন্তু দু দিন আগে এক বন্ধু কে সঙ্গে নিয়ে সাদিকুল হাজির হয় শ্বশুর বাড়িতে । নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে তাহেরা কে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় সাদেকুল ।তার পরেই এদিন দুই পরিবারের বাড়ির মাঝামাঝি এলাকার একটি বাঁশ বাগান থেকে মা ও সন্তানের ঝুলন্ত দেহ উদ্ধার হতেই , প্রশ্ন উঠেছে এই মৃত্যুকে ঘিরে ।এই ব্যপারে মৃতের মা গোলেনূর বিবি অভিযোগ করে বলেন , “ মেয়ে কে পিটিয়ে প্রানে মেরে তার পর বাঁশ ঝাড়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে । মেয়ে কোন ভাবেই স্বামীর বাড়ি ফিরে যেতে চাইছিলো না , আমি জোরা জোরি না করলে ওর এই অবস্থা হত না ।” তবে সাদিকুলের উচিৎ সাজা দাবি করেছেন মৃতের মা গোলেনূর ।

Post a Comment